ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ল্যাঙ্গার


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-২-২০২২ দুপুর ১১:৪৫

তার দায়িত্ব নেওয়ার পর দারুণ সফলই ছিল অস্ট্রেলিয়া। তার অধীনেই সম্প্রতি অজিরা মর্যাদার অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে হারিয়েছিল ৪-০ ব্যবধানে। অস্ট্রেলিয়াকে অধরা টি-টোয়েন্টি বিশ্বকাপের ছোঁয়াও পাইয়ে দিয়েছেন তিনিই। সেই জাস্টিন ল্যাঙ্গারই এবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছে সাবেক বাঁহাতি এই ব্যাটারের ব্যবস্থাপনা সংস্থা ডিএসইজি। আজ শনিবার সকালে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডিএসইজি নিশ্চিত করেছে যে আমাদের মক্কেল জাস্টিন ল্যাঙ্গার আজ সকালে অস্ট্রেলিয়ান পুরুষ ক্রিকেট দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল সন্ধ্যায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকের পর এই পদত্যাগ করা হয়েছে। বৈঠকের পরেই পদত্যাগ করেছেন কোচ।’

আসছে জুনেই বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ল্যাঙ্গারের। সেই চুক্তি শেষের ঠিক আগে অজি বোর্ডের কাছে দীর্ঘমেয়াদি এক চুক্তি চেয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়া বোর্ড আবার তাকে দিতে চেয়েছিল স্বল্পমেয়াদি এক চুক্তি। এ নিয়ে গতকাল প্রায় আট ঘণ্টা দীর্ঘ একটা আলোচনাও হয়েছে দুই দলের মধ্যে। এরপরই এলো এই সিদ্ধান্ত। 

অজি বোর্ড বিদায়বেলায় ল্যাঙ্গারকে দারুণ প্রশংসাই করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে লিখেছে, ‘২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে যে নেতৃত্বগুণ দেখিয়েছে, দলকে যেভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতিয়েছে, অ্যাশেজে ৪-০ ব্যবধানের জয় এনে দিয়েছে, সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।’

সামনেই অস্ট্রেলিয়ার জন্য অপেক্ষা করছে ব্যস্ত সূচি। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি। এরপরই পাকিস্তান সফর। এমন সূচি শুরু হওয়ার আগে অন্তর্বর্তীকালীন কোচও নিয়োগ দিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। অনুমিতভাবেই ল্যাঙ্গারের সহকারী অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের কাঁধে বর্তেছে দায়িত্বটা।  

শাফিন / শাফিন

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে