ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রামেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৫-২-২০২২ দুপুর ১১:৫৫

রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে একজন রাজশাহী জেলার বাসিন্দা। অন্যজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। টানা ১৫ দিন পর গতকাল শুক্রবার মৃত্যুশূন্য দিন কাটিয়েছে হাসপাতালের করোনা ইউনিট।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের ১৬ ও ২৯/৩০ নং ওয়ার্ডে একজন করে মারা গেছেন। এই দুজনই পুরুষ। এদের একজন ষাটোর্ধ্ব এবং অন্যজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৬৮ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬২ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ জন।

বর্তমানে রাজশাহীর ৪৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ২ জন, নাটোরের ৩ জন, পাবনার ৫ জন, কুষ্টিয়ার একজন, ঝিনাইদহের একজন, বগুড়ার একজন এবং মানিকগঞ্জের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। তবে একই দিনে রামেক ল্যাবে ১৮৩ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা ধরা পড়েছে। 

রাজশাহী জেলার ৮৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৮টিতে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ২০ দশমিক ৬৯ শতাংশ। একই ল্যাবে নাটোরের ৫টি নমুনা পরীক্ষায় ২টিতে করোনা ধরা পড়েছে। নাটোর জেলায় করোনা শনাক্তের হার ৪০ শতাংশ। এছাড়া জয়পুরহাট জেলার ৮৬টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা ধরা পড়েছে। জয়পুরহাটে করোনা শনাক্তের হার ২৬ দশমিক ৭৪ শতাংশ।

শাফিন / শাফিন

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার