কমলগঞ্জে রাতের আঁধারে বসতঘরের দরজা ভেঙে গৃহবধূর ওপর হামলার অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ববিরোধের জেরে বসতঘরের দরজা ভেঙে ঘুমন্ত অবস্থায় পারুল বেগম (২৬) নামে এক গৃহবধূর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় উপজেলার আদমপুর ইউনিয়নের কাঁঠালকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ একই এলাকার মিলন মিয়ার স্ত্রী। স্বামী হামলাকারীদের পূর্বের একটি মামলায় পলাতক থাকায় ঘরে দুই ছেলে নিয়া একা বসবাস করছেন।
গৃহবধূর পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে গৃহবধূর শ্বশুর ও তার ভাই রইস আলীর মধ্যে সড়কের পাশের গাছের ডাল কাটা নিয়ে বিরোধ হয়। ওই ঘটনায় পূর্বেই উভয়পক্ষ আদালতে মামলা দায়ের করে। বর্তমানে রইস আলীর মামলা কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহাদেব বাছাড়ের নিকট তদন্তাধীন বলে জানা গেছে। পূর্বের মামলা তদন্তাধীন থাকা সত্ত্বেও শুক্রবার রাতের আঁধারে রইস আলী, তার ছেলে রইম উদ্দিন (২৩) ও জামাতা সোহেল মিয়া (৩২) মিলে হামলা চালিয়ে গৃহবধূকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তবে অভিযোগ অস্বীকার করে রইস আলী বলেন, হামলার বিষয়ে আমি কিছুই জানি না। আমার নাতিকে নিয়ে গত দুই দিন ধরে হাসপাতালে আছি।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাফিন / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied