ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আইপিএল পৃথিবীর সেরা টুর্নামেন্ট : ওয়ার্নার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-২-২০২২ বিকাল ৬:৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এ বাঁহাতি ওপেনার আইপিএলে ১৫০ ম্যাচে ১৪০ স্ট্রাইকরেট ও ৪১.৬০ গড়ে করেছেন ৫৪৪৯ রান। যেখানে ৫০টি ফিফটির সঙ্গে রয়েছে ৪টি শতরানের ইনিংস।

২০১৪ থেকে ২০২০ পর্যন্ত টানা ছয় আসরে পাঁচশর বেশি রান করেছেন ওয়ার্নার। তবে ভালো কাটেনি সবশেষ আসরটি। যেখানে ২৪ গড়ে মাত্র ১৯৫ রান করতে পেরেছিলেন তিনি। স্ট্রাইকরেট কমে গিয়েছিল ১০৭-এ। যে কারণে আসরের শেষভাগে তাকে একাদশেই রাখেনি সানরাইজার্স হায়দরাবাদ।

তবু আইপিএলকেই পৃথিবীর সেরা টুর্নামেন্ট মানেন এ বাঁহাতি তারকা ব্যাটার। শুধু তাই নয়, আইপিএল খেলার মাধ্যমে অস্ট্রেলিয়া জাতীয় দলের জন্যও বেশ গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন ওয়ার্নার। যা আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করতে তাকে সাহায্য করে।

স্বদেশি তারকা পেসার ব্রেট লির সঙ্গে এক পডকাস্টে ওয়ার্নার বলেছেন, ‘যখনই আমি ভারতে যাই, আমার সবসময়ই মনে হয় পৃথিবীর সেরা টুর্নামেন্ট খেলছি। তবে আমার বেশ ভালো অনুশীলন হয় এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। অস্ট্রেলিয়ার হয়ে যখন খেলতে যাই তখন এসব কাজে লাগে।’

এসময় ভারতে ভালো লাগার কারণ জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রথমত, ভারতের মানুষ খুবই আন্তরিক। গত এক দশক ধরে তারা আমাকে ও আমার পরিবারকে সাদরে স্বাগত জানিয়েছে। আমার সেখানে যেতে ও মানুষদের সঙ্গে মিশতে ভালো লাগে। তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে।’

শাফিন / জামান

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে