যুব বিশ্বকাপে ফের চ্যাম্পিয়ন ভারত
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ফের জিতে নিয়েছে ভারত। ২০২২ আসরের ফাইনালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারাল ভারতীয় যুবরা। অ্যান্টিগায় বাংলাদেশ সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ইংলিশ যুবাদের দেয়া ১৯০ রানের লক্ষ্য ১৪ বল হাতে থাকতে জয় ছুঁয়েছে ভারত।
জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামে ভারত। তারা ৪৭.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে ভারতীয় যুব দল। দীনেশ ২টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। নিশান্ত সিন্ধু ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৫০ রান করে নট-আউট থেকে যান।
ভারতের হয়ে হরনূর ২১, রশাদ ৫০, যশ ধুল ১৭, রাজ বাওয়া ৩৫ ও কৌশল তাম্বে ১ রান করেন। খাতা খুলতে পারেননি অংকৃষ। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন বয়ডেন, সেলস ও আসপিনওয়াল।
জামান / জামান
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!