ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

সাভার মডেল থানায় বদলিজনিত সংবর্ধনা অনুষ্ঠিত


আমেদ জীবন, সাভার photo আমেদ জীবন, সাভার
প্রকাশিত: ৬-২-২০২২ দুপুর ১২:১
ঢাকা জেলার সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আল আমিন তালুকদারের বদলিজনিত সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সাভার মডেল থানা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম পিপিএমের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো.  হুমায়ূন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) সাহিদুল ইসলাম।
 
অনুষ্ঠানে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন অনেকে।
 
প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ বক্তারা বলেন, মোহাম্মদ আল আমিন তালুকদার পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। অন্যত্র বদলি হওয়া বিদায়ী অতিথি তার কর্মময় জীবনে দক্ষতার পরিচয় দিয়েছেন। একই সাথে দেশের কল্যাণে কাজ করে পুলিশ বাহিনীর সুনাম অর্জনসহ তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
 
বিদায়ী অতিথিকে সাভার মডেল থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন অনুষ্ঠানের সভাপতি কাজী মাইনুল ইসলাম পিপিএম। এ সময় নবনিযুক্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. হুমায়ূন কবিরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) সাহিদুল ইসলামসহ সাভার মডেল থানা পরিবার।
 
সদ্য বদলি হওয়া সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আল আমিন তালুকদারের নবাবগঞ্জ থানার গালিমপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে যোগদানের কথা রয়েছে। একইসঙ্গে বদলি হচ্ছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক মাইদুল ইসলাম। তাকেও একই ভাবে সংবর্ধনা দেয়া হয়। তার মহেরা ট্রেনিং সেন্টারে যোগদানের কথা রয়েছে।
 
এ সময় ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) আব্দুস সালাম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম, ডিবি (তদন্ত) কামাল হোসেনসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাফিন / জামান

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল