সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে মকিজল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকিজল ওই এলাকার মৃত বাহাদুল্লার ছেলে।
স্থানীয়রা জানান, মকিজলের সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশী জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার বিরোধীয় জমি দখল করা নিয়ে প্রথমে উভয়পক্ষের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে লাঠি দিয়ে মারামারি শুরু হলে লাঠির আঘাতে মকিজল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মৃতদেহ উদ্ধার করে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / জামান
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২
Link Copied