শিল্পী সমিতির চেয়ারে বসলেন কাঞ্চন-নিপুণ
দুই মেয়াদে গত চার বছর ধরে এই চেয়ার দুটি ছিল মিশা সওদাগর ও জায়েদ খানের দখলে। অবশেষে এলো পরিবর্তন। এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের মূল দুটি চেয়ারে বসলেন নতুন নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শপথ গ্রহণ করেন কাঞ্চন ও নিপুণ। প্রথমে ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান প্রাক্তন সভাপতি মিশা সওদাগর। এরপর অন্যান্য পদে বিজয়ীদের শপথ পাঠ করান সভাপতি কাঞ্চন।
শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সমিতির কার্যালয়ে কাঞ্চন-নিপুণকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মিশা সওদাগর। এরপর তারা নির্ধারিত আসন গ্রহণ করেন এবং হাস্যোজ্বল মুখে ক্যামেরাবন্দি হন।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান। তবে পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগটি তোলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ।
এরই প্রেক্ষিতে শনিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচনের আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থীতা বাতিল ঘোষণা করে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন নিপুণ। যদিও জায়েদ খান বলেছেন, তিনি এই সিদ্ধান্তের বিপরীতে আইনি ব্যবস্থা নেবেন।
জামান / জামান
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ