ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দেড় ঘণ্টা ফেরি বন্ধ, দৌলতদিয়ায় ৩ শতাধিক যানবাহন আটকা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৭-২-২০২২ দুপুর ১১:১৩

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত ফেরি বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। এতে দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে তিন শতাধিক যানবাহন।

দৌলতদিয়া ফেরিঘাট সূত্রে জানা যায়, ভোর থেকে পদ্মায় কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় পদ্মা নদীতে দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এদিকে ফেরি বন্ধের কারণে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। সকাল ৯টা পর্যন্ত ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত ৩ কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে নদী পারের অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে প্রায় তিন শতাধিক যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় আবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই রুটে ছোট-বড় মিলে ১৮টি ফেরি চলাচল করছে।

শাফিন / শাফিন

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার