নির্বাচকদের চোখে লিখন-বিপ্লবরা ‘মানসম্পন্ন’ নয়
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে একজন লেগ স্পিনারের আক্ষেপ দীর্ঘদিনের। আধুনিক ক্রিকেটে বিশ্বজুড়ে যেখানে লেগ স্পিনারদের দাপট, সেখানে দীর্ঘদিন ধরেই টাইগার শিবিরে কোনো লেগ স্পিনার নেই। এমনকি এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলেও পাওয়া যায়নি কোনো লেগ স্পিনার। জাতীয় দল বা এর আশেপাশে যে কয়েকজন লেগ স্পিনার আছেন, তাদেরকে মানসম্পন্ন মনে হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকদের।
নির্বাচক আব্দুর রাজ্জাক বলছিলেন, ‘মানসম্পন্ন লেগস্পিনার তেমন নেই তাই খেলছে না। জাতীয় দলের জন্য কিন্তু চেষ্টা করা হয়েছিল একটা সময়। মোটামুটি হলেই তাকে খেলার সুযোগ দেয়া হয়েছে। কিন্তু যখন এরকম টুর্নামেন্টগুলো হয়, বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক, তখন তারা একটা প্লেয়ার সুযোগ দেওয়ার জন্য দলে নেবে না।’
বাংলাদেশে লেগ স্পিনার যে নেই এমনটিও নয়। তবে আমিনুল ইসলাম বিপ্লব, জুবাইর হোসেন লিখন, রিশাদ হোসেন, মিনহাজুল আবেদীন আফ্রিদি, আলিস আল ইসলামরা থেকেও যেন নেই। এবার যেন বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর স্থানীয় লেগ স্পিনার খেলানোর বেশ অনীহা দেখা গেছে। ১০ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামার সুযোগ পেয়েছেন লিখন। তবে খেলেছেন মাত্র ১ ম্যাচ।
রিশাদ বিপিএলে দল পেলেও পরে বাদ পড়েছেন করোনাভাইরাসের অজুহাতে। তার পরিবর্তে সুযোগ পাওয়া বিপ্লব এখানো একাদশে জায়গা পাননি। বিপিএলে দল পেলেও একাদশে উপেক্ষিত আলিস। আফ্রিদি তো বিপিএলেই জায়গা পাননি। রাজ্জাকের যুক্তি, ঘরোয়া ক্রিকেটেই যারা সুযোগ পান না তারা জাতীয় দলে কিভাবে বিবেচিত হবেন?
রাজ্জাক বললেন, ‘জাতীয় দল সুযোগ দেয়ার জায়গা না। লেগ স্পিনার খোঁজা হয়েছিল। লিখনকে নেয়া হয়েছিল, টেস্টে সে কিন্তু ভালো করেছে। হঠাৎ সে আর ভালো করতে পারেনি তাই সে বাইরে চলে গেছে। বিপ্লব কিন্তু ভারতের বিপক্ষে লেগ স্পিন করেছে। লিগগুলোতে যখন ম্যাচ পাচ্ছে না আর ভালো করছে না, তখন থেকে কিন্তু বিপ্লবও জাতীয় দলে খেলেনি।’
সঙ্গে যোগ করেন রাজ্জাক, ‘যদি ওরা ঘরোয়ার খেলাগুলো খেলতে না পারে তাহলে জাতীয় দলে আন্তর্জাতিক ম্যাচগুলো কিভাবে খেলবে। সেটা তো চিন্তা করতে হবে। সুযোগ যদি দিতে হয় তাকে কি জাতীয় দলে সম্ভব? বিপ্লবের বাবা মারা গিয়েছিল তখন ও বাজে সময় কাটিয়েছে। তারপর ও ইনজুরিতে পড়েছিল। আমরা বলছি না যে সুযোগ নেই। তবে আবারও প্রমাণ করতে হবে।’
শাফিন / শাফিন
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!