ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চ্যাম্পিয়নদের গুনে গুনে ৫ গোল দিলেন মেসিরা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-২-২০২২ দুপুর ১১:২০

ফরাসি কাপ থেকে বিদায়ের পর লিগ ওয়ানে স্বরূপে ফিরলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রোববার রাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিলের জালে গুনে গুনে পাঁচ গোল দিয়েছেন লিওনেল মেসিরা।প্রতিপক্ষের মাঠে গোল উৎসবে মেতে উঠা ম্যাচে ৫-১ ব্যবধানের বিশাল জয় তুলে নিয়েছে পিএসজি। মেসি পেয়েছেন গোল, একটি গোলে রেখেছেন অবদান। জোড়া গোল করেছেন দানিলো পেরেইরা। এছাড়া একটি করে গোল করেন কিলিয়ান এমবাপে ও প্রেসনেল কিম্পেম্বে।

মেসি তার পিএসজি ক্যারিয়ারে অন্যতম সেরা একটি ম্যাচ খেললেন। এদিন দারুণ উজ্জীবিত দেখা গেল সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে। সঙ্গে লিলের গোলরক্ষকের ভুলে ১৩ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান পোক্ত করলো পিএসজি। লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে মার্শেই।ম্যাচের দশম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় পিএসজি। বাঁ দিক থেকে মার্কিনিয়োসের শটে বল ধরে রাখতে পারেননি লিলের গোলরক্ষক। কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান পেরেইরা।

২৮তম মিনিটে সমতা ফিরিয়েছিল লিলে। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে সতীর্থের বাড়ানো বলে দারুণ ভলিতে গোল করেন ভ্যান বোটম্যান। তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।চার মিনিট পরই ২-১ গোলে এগিয়ে যায় পিএসজি। মেসির কর্নার থেকে হেড করে ফাঁকা জালে বল পাঠান ডিফেন্ডার কিম্পেম্বে। ৩৮তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন মেসি।এমবাপেকে লিলের এক ডিফেন্ডার থামাতে গিয়ে বল মেরে বসেন মেসির পায়ে। ডি-বক্সে ঢুকে সহজেই গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন খুদেরাজ। লিগ ওয়ানে পিএসজির হয়ে ১৩ ম্যাচে এটি মেসির দ্বিতীয় গোল।

প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল পেতে পারতেন মেসি। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে তার ফ্রি-কিক ক্রসবারে লাগে। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় গোল তুলে নেন পেরেইরা।এই গোলেও মেসির অবদান ছিল। তার শট প্রথমে ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক। তবে লেয়ান্দ্রো পারেদেসের কাছ থেকে বল পেয়ে পেরেইরার শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে জালে জড়ায়।৬৭তম মিনিটে দারুণ এক গোলে ৫-১ করেন এমবাপে। মার্কো ভেরাত্তির পাস থেকে বল পেয়ে ডান পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ফরাসি তারকা।

শাফিন / শাফিন

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান