ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অ্যাটলেটিকোকে এক হালি দিয়ে চারে বার্সেলোনা


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-২-২০২২ দুপুর ১১:২১

অবশেষে স্বরূপে দেখা গেলো বার্সেলোনাকে। চলতি মৌসুমে ফিনিশিংয়ের দুর্বলতায় একের পর এক হতাশা উপহার দেওয়া দলটি লা লিগায় দাপুটে পারফরম্যান্স দেখালো রোববার রাতে।

ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো মাদ্রিদের জালে চারবার বল জড়িয়েছে বার্সা। ম্যাচটি তারা জিতেছে ৪-২ গোলে। এই জয়ে লিগ টেবিলে অ্যাটলেটিকোকে পেছনে ফেলে চার নম্বরে উঠে এসেছে জাভি হার্নান্দেজের দল।ম্যাচে অবশ্য শুরুতে এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকোই। অষ্টম মিনিটে ডান দিক থেকে লুইস সুয়ারেজের পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন কারাসকো।

তবে দুই মিনিটের মাথায় সেই গোল শোধ করে দেয় বার্সা। দানি আলভেসের পাস থেকে বাঁ পায়ের জোরাল ভলিতে পোস্টের ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন জর্ডি আলবা।

২১ মিনিটে আরও এক গোল স্বাগতিকদের। এবার ত্রাওরের ক্রসে লাফিয়ে উঠে দারুণ এক হেডে দলকে এগিয়ে নেন তরুণ মিডফিল্ডার গাভি। চাপ ধরে রেখে ৪৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় বার্সা। ডান পায়ের জোরালো শটে গোল করেন রোনাল্ড আরাহো।বিরতির ঠিক পরই ব্যবধান ৪-১ করে বার্সা। বাঁ দিকের বাইলাইন থেকে আসা বল পেয়ে ১৬ গজ দূর থেকে জোরালো শটে গোল করেন অভিজ্ঞ দানি আলভেস।৫৮তম মিনিটে ব্যবধান কমিয়ে আনেন সুয়ারেজ। জোসে মারিয়া হিমেনেসের হেড গোলমুখে পেয়ে হেডেই বল জালে পাঠান অ্যাটলেটিকোর উরুগুইয়ান ফরোয়ার্ড। গোলের পর সাবেক ক্লাবের সমর্থকদের উদ্দেশ্যে আবার হাতজোড় করে ক্ষমা চাইতেও দেখা যায় তাকে।

এর ১০ মিনিট পর বড় ধাক্কা খায় বার্সা। প্রতিপক্ষের মিডফিল্ডার কারাসকোকে পেছন ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আলভেস। তবে বাকি সময় ১০ জন নিয়ে খেললেও গোল হজম করেনি জাভির দল।

শাফিন / শাফিন

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে