ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মহেশখালীতে গোলাগুলিতে যুবক নিহত


মহেশখালী প্রতিনিধি  photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৭-২-২০২২ দুপুর ২:২৬
কক্সবাজারের মহেশখালীতে লবণ মাঠের পানি চলাচলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহত ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ফেরদৌস মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার নুরুন নেছারের ছেলে। আহতরা হলেন- মোহাম্মদ ওয়াসিম (৩০), মোহাম্মদ, রাসেল (২৫), মোহাম্মদ সিরাজ (৫৫) ও মোহাম্মদ আরিফ বাদশা (২৮)।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, লবণ মাঠের পানি চলাচলকে কেন্দ্র করে গত শনিবার দুপুরে বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনার বাসিন্দা মোহাম্মদ জাবেদ ও মোহাম্মদ ফেরদৌস পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে একপর্যায়ে লবণ মাঠে দুই পক্ষের লোকদের মধ্যে মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার সন্ধ্যায় ফকিরাঘোনা এলাকায় আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রানা দে বলেন, নিহত ফেরদৌসের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের পাশাপাশি পাঁচটির অধিক গুলির চিহ্ন রয়েছে। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। 
 
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হাই বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা করছে।

শাফিন / জামান

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২

বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন

সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার

চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের

নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ