রাকিবের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
রাজধানীর ফুলবাড়িয়ার জাকের সুপার মার্কেটের ব্যবসায়ী রাকিবের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন ব্যবসায়ীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, চাঞ্চল্যকর ও আলোচিত জাকের সুপার মার্কেটের ব্যবসায়ী রাকিবকে মার্কেটের ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখসহ সর্বমোট ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার প্রধান আসামি ফিরোজসহ ৬ আসামি গ্রেফতার হলেও বাকি ২৪ জন এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। বক্তারা অন্য আসামিদের দ্রুত গ্রেফতার করাসহ সকল আসামির দষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে জাকেের সুপার মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন (দিলু), আহাদ বাপ্পি, আব্দুল আওয়াল মানিক, মো. সাইদ, মো. তারেক, মো. সোহেল, মো. জুবায়েরসহ দুই থেকে তিন হাজার ব্যবসায়ী।
শাফিন / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ