ফেনীর ফুলগাজীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত
ফুলগাজীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল নাদিম (২০) ও আদনান হোসেন অন্তর (১৯) নামে দুই যুবক নিহত ও আশিকুর রহমান (১৯), আরমান সজীব (১৯) ও শরীফ চৌধুরী (২০) নামে অপর তিন যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ফুলগাজীর হাসানপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে রোববার দুপুরে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরশুরামের মালিপাথর গ্রামে যাচ্ছিলেন ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের আমতলী এলাকার ফয়সাল নাদিম। তার মোটরসাইকেলটি ফুলগাজীর হাসানপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় মোটরসাইকেলচালক নাদিম ,তার দুই বন্ধু ও অপর মোটরসাইকেলে থাকা শরিফ চৌধুরী ও অন্তর গুরুতর আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তন্মধ্যে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে মারা যান ফয়সাল নাদিম ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আদনান হোসেন অন্তর। গুরুতর আহত অপর তিন মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ।তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতদের মধ্যে নাদিম ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমতলী নাজিম উদ্দিন ভূঁইয়া বাড়ির ফেয়ার আহমদের ছেলে ও অপর নিহত অন্তর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের আবু ইউসুফ ছান্দুর ছেলে।
আহত আশিক ও সজীবের বাড়ী ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমতলী এলাকায় ও শরীফ চৌধুরীর বাড়ি ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা গ্রামে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
শাফিন / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied