ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ২


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৭-২-২০২২ দুপুর ৪:১২

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নির্বাচনী সহিংসতায় এক কিশোরসহ দুজন নিহত হয়েছেন। পৃথক দুই ইউনিয়নে আলাদা ঘটনায় তাদের মৃত্যু হয়। সবশেষ ঘটনায় নিহত ব্যক্তির নাম আব্দুর শুক্কুর (৩৫)। তার আগে নিহত কিশোরের নাম তাসিফ (১২)।  

বিভিন্ন সূত্রে যায়, সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আব্দুর শুক্কুর নামে একজন গুলিবিদ্ধ হন। তাকে স্থানীয় কেরানীহাট মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শুক্কুর নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তাপস কান্তি দত্তের অনুসারী ছিলেন।  

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, বাজালিয়ার নির্বাচনী সহিংসতায় একজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম আছে। 

কেরানীহাট মা ও শিশু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রাকিব উদ্দিন বলেন, বাজালিয়া থেকে নির্বাচনী সহিংসতায় শুক্কুর নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি গুলিবিদ্ধ অবস্থায় ছিলেন। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

এর আগে উপজেলার নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সহিংসতায় এক কিশোর নিহত হয়। নিহত কিশোরের নাম তাসিফ। নিহত তাসিফ মরফলা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে মরফলা আর এনএম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মারফলা বোর্ড অফিসে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছিল। দুপুরের দিকে কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে মানুষজন দৌড়াদৌড়ি শুরু করে। তখন তাসিফও দৌড় দেয়। এরই একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে খুন করে। এরপর কেন্দ্রটির বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে বলেও জানা গেছে।

৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মিজানুর রহমান অভিযোগ করেছেন, নিহত তাসিফ তার নিকটাত্মীয়। তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বহিরাগতরা।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, নলুয়ায় একজন মারা গেছে বলে জানতে পেরেছি। সত্যতা যাচাইয়ের জন্য আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।

শাফিন / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার