ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে তুচ্ছ ঘটনায় মারপিট


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৭-২-২০২২ দুপুর ৪:১৪

জয়পুরহাটের আক্কেলপুরে বাড়ির পানি যাওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় মেজন আরা (৩৩) নামে এক মহিলা গুরুতর আহত হয়েছে। ঘটনাটি উপজেলার রায়কালী ইউপির খাঁপাড়া গ্রামে ঘটেছে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খাঁপাড়া গ্রামের খোরশেদ আলমের সাথে প্রতিবেশী বেলজান বেগমের সাথে দীর্ঘদিন থেকে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-কলহ লেগে থাকত। এরই জের ধরে গত রোববার দুপুরে বেলজান বেগমের বাড়ির পানি যাওয়াকে কেন্দ্র করে উভয় পরিবারের সাথে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বেলজান বেগমের ছেলে বুলবুল, তানজিবুর ও হাবিবুর লাঠী ও হাঁসুয়া দিয়ে খোরশেদ আলমের মেয়ে আশাকে (১৭) ধাওয়া করে এবং তার বোন মেজন আরাকে (৩৩) মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

আহত মেজন আরার ভাই খোরশেদ আলম বলেন, পূর্বশত্রুতার জেরে তুচ্ছ ঘটনায় আমাদের ওপর অতর্কিত হমলা চালানো হয়েছে। এতে আমার বোন মাথায় চোট পেয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। আমার বোন মেজন আরা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।

তার মা কমেলা বিবি বলেন, গত কয়েক দিনের বর্ষণের পানি যাওয়া নিয়ে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার প্রতিবাদ করায় আমার মেয়ের মাথায় আঘাত করে আহত করে।

এ বিষয়ে অভিযুক্ত বুলবুল, তানজিবুর ও হাবিবুরের বাড়িতে কথা বলতে গেলে তাদের পাওয়া যায়নি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, এ ঘটনায় উভয় পক্ষ আলাদাভাবে দুটি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি নিয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

শাফিন / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ