চৌহালীতে দুই ইউপি সদস্যের প্রাপ্ত ভোট সমান হওয়ায় পুনঃনির্বাচন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ ৪ নম্বর পুরুষ ওয়ার্ডে আবারো ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ৷ পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় সোমবার (৭ ফেব্রুয়ারি) আবারো ভোট গ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান ও নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, দেশে পঞ্চম ধাপে নির্বাচনে ২৬ ডিসেম্বর চৌহালী উপজেলার ৭ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঘোরজান ইউনিয়নের ৪ নম্বর সাধারণ পুরুষ ওয়ার্ডে দুই প্রার্থী আব্দুল আজিজ ভ্যান গাড়ি ও মোঃ জহুরুল ইসলাম (রমজান) টিবওয়েল প্রতীকে ১৯৪ ভোট করে পান ৷ উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, ৪ নম্বর সাধারণ পুরুষ ওয়ার্ডের সদস্যপদে দুজন প্রার্থী সমান-সমান ভোট পান। এ জন্য কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। ভোটের ফল নির্বাচন কমিশনে পাঠানো হয়েছিল। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শুধু ওই পদে ওয়ার্ডের একটি কেন্দ্রে আবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো. মজনু মিয়া জানান, সরকারি আচরণ বিধি মেনে ভোট গ্রহণ চলছে কেন্দ্রের পরিবেশ ভালো ৷ ৯৫০ ভোটের মধ্যে ৭০৪ ভোট কাস্ট হয়েছে ৷ এরমধ্যে মো. জহুরুল ইসলাম টিবওয়েল প্রতীকে ৩৮২ ভোট পেয়ে বিজয়ী লাভ করে ৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আব্দুল আজিজ ভ্যানগাড়ি প্রতীক ৩১১ ভোট পান এবং ১১বাতিল হয় ৷
এ বিষয়ে কেন্দ্রে দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, কেন্দ্রের সুন্দর ও সুষ্ঠ পরিবেশে নির্বাচন শেষ হয়েছে, প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, ব্যাটেলিয়ান আনসার ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছিল ৷ বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে ৷
এমএসএম / জামান
কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত
লাকসাম প্রেসক্লাবের ২দিন ব্যাপী আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
শরণখোলায় অযত্ন-অবহেলায় শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল
বারহাট্টায় বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু
তাড়াশে আওয়ামীলীগের ‘নৈরাজ্য’ রুখতে যুবদলের বিক্ষোভ মিছিল
নাচোলে প্রকল্পের টাকা আত্মসাতের কাহিনী প্রচার করে ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে ফাঁসানোর চেষ্টা
দেবীগঞ্জে সরকারি প্রকল্পে কমিশন বাণিজ্যের সংবাদের পর পিআইওকে বদলি
কাউনিয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল, অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার নেতাকর্মীরা
রাজারহাটে অটোমেটেড ফিশ ফিডার, এয়ারেটর ও সিসি ক্যামেরায় বাড়ছে মাছের উৎপাদন
টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রতিবাদ মিছিল : নৈরাজ্য, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ
কুড়িগ্রামে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় আর্থিক ভাবে লাভবান হচ্ছে কৃষক
মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচারের পর সিংড়া বাস টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল
Link Copied