কুষ্টিয়ায় র্যাবের অভিযানে অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে আল-আমিন (১৫) নামে অপহৃত এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গত ৩১ জানুয়ারি থেকে কুষ্টিয়া-কুমারখালী মহাসড়ক হতে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন ঝাউদিয়া আস্থানগর এলাকার মৃত জাবেদ আলী মালিথার ছেলে আল-আমিন (১৫) অপহৃত হয়। পরে তার অভিভাবকেরা কুমারখালী থানায় একটি জিডি করেন, যার নং- ২২৫, তারিখ-৫ ফেব্রুয়ারি ২০২২ইং। জিডিমূলে তদন্তে মাঠে নামে র্যাব-১২ কুষ্টিয়ার একটি টিম। সার্বিক তদন্তের পর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র্যাবের একটি চৌকস অভিযানিক দল কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন শেখপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত মাদ্রাসাছাত্র আল-আমিনকে উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত মাদ্রাসাছাত্রকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
Link Copied