ধামইরহাটের উমার ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানের ইন্তেকাল
নওগাঁর ধামইরহাটের উমার ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ খবরে সদর ইউনিয়নসহ তার নিজ এলাকায় চলছে শোকের মাতম।
ইউপি সদস্য আব্দুস সালাম ও আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক সরকার জানান, উপজেলার চকইলাম (দুর্গাপুর) গ্রামের মৃত মনছের মণ্ডলের ছেলে উমার ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল (৫৮) অসুস্থ অবস্থায় গত ৮ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকের পরামর্শ মোতাবেক দ্বিতীয়বার পরীক্ষায় তার করোনার রিপোর্টও নেগেটিভ আসে। কিন্তু তার হার্ট ও ফুসফুসের সমস্যা বাড়তে থাকে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রামেক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
চেয়ারম্যান নুরুজ্জামানের ভাই এমরান হোসেন জানান, সর্বোচ্চ চিকিৎসাসেবার চেষ্টা করা হলেও না ফেরার দেশে আমার ভাই চলে গেছেন। আগামীকাল শুক্রবার (১৮ জুন) সকাল ১০টায় ভাঙ্গাদীঘি ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুর ঘটনায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়সহ আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় পার্টিসহ সর্বস্তরের জনগণ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জামান / জামান
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ
ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার
নেত্রকোণার দুর্গাপুরের জন্ম থেকেই ১৩ বছর বয়সী জুয়েলের হার্টের ছিদ্র,চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক
মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান
পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের
প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ