ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে আরো এক বাংলাদেশি নিহত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৮-২-২০২২ সকাল ৮:৫৮

দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গের বেননী এলাকায় নিজ বাসায় ডাকাতের গুলিতে খুন হয়েছেন মীর হোসেন মিরাজ নামের এক তরুণ বাংলাদেশি ব্যবসায়ী। সোমবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় তাকে হত্যা করা হয়।

জানা গেছে, অস্ত্রের মুখে মিরাজের বাসাতে থাকা অন্যান্য সদস্যদের বাথরুমের মধ্যে আটকিয়ে রেখে নগদ অর্থ, মূল্যবান জিনিসপত্র ও ব্যাংকের কার্ড নিয়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দল বাংলাদেশি তরুণ ব্যবসায়ী মিরাজকে বুকে এবং মাথায় বেশ কয়েক রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

মিরাজের এক ঘনিষ্ঠ আত্মীয় জানিয়েছেন, মিরাজের কোনো শত্রু ছিলো না। এই হত্যাকাণ্ড পরিকল্পিত। তরুণ ব্যবসায়ী মীর হোসেন মিরাজের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশটির বাংলাদেশি কমিউনিটি।

এর আগে দক্ষিণ আফ্রিকার ডারবানের চাচুয়া নামক এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতের গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সজিব ইসলাম।

গত রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ত্রাসীরা বাংলাদেশি সজিব ইসলামের দোকানে ডাকাতি করার সময় অতর্কিত গুলি করলে এ প্রবাসী বুকের বামপাশে গুলিবিদ্ধ হন। তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

দক্ষিণ আফ্রিকায় আরো এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়। রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় দেশটির ফ্রি স্টেট প্রদেশের ব্লুমফন্টেইনে রাকিবুল ইসলামকে হত্যা করা হয়।

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা