ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

আক্কেলপুরে টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৮-২-২০২২ দুপুর ২:৩৪

জয়পুরহাটের আক্কেলপুরে ৬০ বছর বয়সী বৃদ্ধের টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার তিলকপুর ইউনিয়নের বিনঝার মাদ্রাসার কাছে ঘটে। আহত বৃদ্ধ আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত বৃদ্ধ আব্দুল আজিজ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ডেকুঞ্চা গ্রামের মৃত আছির উদ্দীন সরদারের ছেলে। তিনি পেশায় সুতা ব্যবসায়ী।

আহত বৃদ্ধ আব্দুল আজিজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নঁওগা থেকে সিএনজিযোগে আসার পথে তিলকপুর ইউনিয়নের বিনঝার মাদ্রাসার পূর্ব পার্শ্বে দুটি বাইকে থাকা মহিলাসহ ৬ জন পথ অবরোধ করে ডেকে নিয়ে গিয়ে ইসলামী ব্যাংক নঁওগা শাখা থেকে উত্তোলন করা নগদ ২ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা তাকে আহত করে ছিনিয়ে নিয়ে যায়। পরে সিএনজিতে থাকা অন্য ৪ যাত্রী ও ড্রাইভার আহত আব্দুল আজিজকে উদ্ধার করে আক্কেলপুর থানায় নিয়ে আসে। পরবর্তীতে থানা পুলিশের পরামর্শে তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সিএনজিচালক আব্দুল করিম বলেন, পথ অবরোধ  করে তারা যেভাবে ডেকে নিয়ে গেছে তাতে মনে হচ্ছিল তারা পরিচিত।

আহত বৃদ্ধ আব্দুল আজিজ কান্নাজড়িত কণ্ঠে জানান, তার প্রবাসী মেজো ছেলের বউ গত কয়েক মাস পূর্বে তার ছেলেকে তালাক দেয়। এর রেশ ধরে মেজো ছেলের শ্বশুর, শাশুড়িসহ কয়েকজন তার কাছে থাকা নগদ ২ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি। তবে আক্কেলপুর থানা পুলিলশের দাবি, ঘটনাটি রহস্যজনক। 

শাফিন / জামান

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ