ভারতে থেকে দেশে প্রবেশকালে আটক ৮
ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে দেশে প্রবেশের অপরাধে নারী-পুরুষ ও শিশুসহ ৮ জনকে আটক করেছে বিজিবি। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে যাদবপুর ইউপির মাঠিলা সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ ভেতর থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আটককৃতরা হলো- নরসিংদী জেলার খাশাউল্লাহ গ্রামের সোনা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৮), তার স্ত্রী মাসুদা মণ্ডল (২৬), তার শিশু পুত্র সাকিবুল (৪) ও শিশু কন্যা সুরাইয়া, একই জেলার সংগীতা, পশ্চিম গোরাদিয়া গ্রামের ইসমাইল মিয়ার ছেলে আলামিন মিয়া (৩১), তার স্ত্রী কারিমা বেগম (২২), ভেলানগর গ্রামের সুরুজ মিয়ার মেয়ে রানী বেগম (৪০) এবং তার দুই বছরের শিশু কন্যা আলেয়া।
বিজিরির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
শাফিন / জামান
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত