বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জানুয়ারি সন্ধ্যা ৭টায় রাজধানীর পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম মজুমদার সবুজ ৫ সদস্যের আংশিক কমিটি প্রস্তাব করলে সংগঠনের স্বার্থে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপস্থিত নেতৃবৃন্দ একমত পোষণ করেন। অতঃপর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. আনোয়ার হোসেন সর্বসম্মতিক্রমে সভাপতি অ্যাডভোকেট সাহাব উদ্দিন আহাম্মদ টিপু, নির্বাহী সভাপতি মো. নূরুল ইসলাম মজুমদার সবুজ, সাধারণ সম্পাদক খন্দকার তানিয়া পারভীন, সিনিয়র সহ-সভাপতি লাজলী আক্তার চৌধুরী লাবণ্য ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেরিনা আক্তারকে আগামী তিন বছরের জন্য অনুমোদন দেয়া হয়।
সংগঠনটির গঠনতন্ত্র অনুয়ায়ী প্রতি তিন বছর পরপর সম্মেলন করে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ ও সকল জেলা শাখা, মহানগর শাখার সভাপতি, সাধারণ সম্পাদকের ভোটের মাধ্যমে সংগঠনটির প্রধান গুরুত্বপূর্ণ তিনটি পদ সভাপতি, নির্বাহী সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবে।
সংগঠনটির প্রথম সম্মেলন হয়েছে ২০১৮ সালের ১০ অক্টোবর। সে হিসাবে ১০ অক্টোবর ২০২১ তিন বছর শেষ হয়। কিন্তু করোনা ও ওমিক্রনে সারাদেশে সরকারি নির্দেশনা থাকায় দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলনটি নেতৃবৃন্দের ভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ তিনটি পদ নির্বাচিত করা সম্ভব না হলেও গত ২২ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ সম্পন্ন করতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা ডাকা হয়। ওই দিন আলোচনা শেষে ৭ সদস্যবিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এরপর ২৯ জানুয়ারি দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. নূরুল ইসলাম মজুমদার সবুজের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
Link Copied