ফেনীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
ফেনী ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে চতুর্থ আসর ‘ক্লাব টুর্নামেন্ট-২০২২’-এর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ড.মোঃ মঞ্জুরুল ইসলাম।
ফেনী ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি ডা. রাম পদ (আরপি) সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনা ও সহ-সাধারণ সম্পাদক এনামুল হকের উপস্থাপনায় এতে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক,মাসুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম জাকারিয়া, এনএসআইয়ের উপ-পরিচালক দেওয়ান মনোয়ার হোসেন, পিবিআইয়ের সিনিয়র পরিদর্শক মোনায়েম, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজেদুল ইসলাম, আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন মজুমদার প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান ফেনী ব্যাডমিন্টন ক্লাবের এ আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন এবং নিজে সার্ভ করে খেলা উদ্বোধন করেন।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied