ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মশক নিধন কার্যক্রম উদ্বোধন করলেন গাসিকের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৮-২-২০২২ রাত ৯:২৫
করোনাভাইরাস মোকাবেলার পাশাপাশি ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলের জন্য মশক নিধন কর্মসূচির উদ্যোগ নিয়েছেন গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ৫৭ নম্বর ওয়ার্ডে টঙ্গী বাজার এলাকায় ওষুধ ছিটিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
 
এ সময় ভারপ্রাপ্ত মেয়র বলেন, সিটি কর্পোরেশনে ডেঙ্গু মশা নির্মূলের জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে। ফগার মেশিনের মাধ্যমে ৫৭টি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় এডিস মশার ওষুধ ছিটানো হবে। তিনি নগরবাসীকে পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে নগরীর প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। 
 
এ সময় উপস্থিত ছিলেন- ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, কাউন্সিলর আবুল হোসেন, কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, সোনাভান মার্কেট কমিটির সভাপতি হানিফ মণ্ডল, সাধারণ সম্পাদক শাহ আলম, বণিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা উপস্থিত ছিলেন।
 
ভারপ্রাপ্ত মেয়র টঙ্গী বাজার নদীরপাড়কে শোভা ও সৌন্দর্যময় করে তোলার জন্য ৩টি প্রতীকী গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।

এমএসএম / জামান

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’

বোদায় ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ