মুক্তিযোদ্ধা ইমদাদের স্ত্রীর মৃত্যুতে জাসদের শোক
মুক্তিযুদ্ধকালীন ৭নং সেক্টরের ৪নং সাব-সেক্টরের চিফ মেডিকেল অফিসার বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ইমদাদুল হকের স্ত্রী তাহমিনা ইসলামের (৭৮) মৃত্যুতে জাসদ রাজশাহী মহানগর কমিটি গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে। তার মৃত্যুতে জাসদ রাজশাহী মহানগর কমিটির পক্ষে সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।
তাহমিনা ইসলাম আজ বৃহস্পতিবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় রাজশাহীর তালাইমারির নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার জানাজা দুপুর ২টায় টিকাপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে টিকাপাড়া গোরস্তানে সমাহিত করা হয়। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এএফএম জাহিদ, ওষুধ ব্যবসায়ী সমিতির নেতা (সিআইপি) আলহাজ জিয়াউল হক বুলু, রাসিক ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম পল্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তাহমিনা ইসলাম রাজশাহী মেডিকেল কলেজে তৃতীয়বর্ষের ছাত্রী থাকাকালে ডা. ইমদাদের সাথে পরিণয়ে আবদ্ধ হন। তিনি ছিলেন রাজশাহী আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন সামসুল হকের ভাগ্নি, বাসুদেবপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মরহুম সিরাজুল ইসলামের ছোট মেয়ে, প্রফেসর হায়দার আলীর নাতনি ও জাসদ মহানগর কমিটির সহ-সভাপতি সাহরিয়ার রহমান সন্দেশের শাশুড়ি।
এমএসএম / জামান
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
Link Copied