ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

যশোরের গদখালিতে সৌরভ ছড়াচ্ছে নেদারল্যান্ডসের টিউলিপ


এম এ পাভেল,  যশোর photo এম এ পাভেল, যশোর
প্রকাশিত: ৯-২-২০২২ দুপুর ২:৪১
যশোরের ঝিকরগাছার গদখালি বাংলাদেশের ফুলের রাজধানী হিসাবে অতিপরিচিত। দেশের ফুলের মোট চাহিদার ৬০ ভাগ পুরণ হয় এ অঞ্চল থেকে। এখানকার ফুল চাষীরা সারাবছরই প্রায় সাড়ে ৬শ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুল চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এ বছর নতুন করে এর সাথে যোগ হয়েছে নেদারল্যান্ডসের টিউলিপ ফুল। শীত প্রধান দেশের ফুল এখন যশোরের গদখালিতে। বাহারি রঙ্গের ফুল দেখতে শত শত দর্শনার্থী ভিড় করছে প্রতিদিন। গদখালির পানিসারা গ্রামের মোঃ ইসমাইল হোসেন এর টিউলিপ ক্ষেতে প্রতিদিন মানুষের উপচেপড়া ভিড়।
 
 
 ফুল চাষী ইসমাইল হোসেন বলেন আমি দীর্ঘ একুশ বছর ফুল চাষের কাজ করে আসছি। আমার ক্ষেতে টিউলিপ উৎপাদন আমার সারাজীবনের শ্রেষ্ট অর্জন। বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় নেদারল্যান্ডসের বাল্ব থেকে মাত্র ২০ দিনে ছয় রঙ্গের ফুল এসেছে। তিনি আরও বলেন, আম্ফান ও করোনা মহামারি তে চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।আমি বিভিন্ন জাতের ফুল চাষ করি। এ বছর ফুলের উৎপাদন ভলোই হয়েছে। সব কিছু ঠিক থাকলে ১ লা ফাল্গুন এবং  ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ফুল বেচাকেনা করে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবো। ইসমাইল হোসেনের দুই চোখভরা স্বপ্ন, বাণিজ্যিক ভাবে উৎপাদন হবে টিউলিপ। শুধু গদখালি নয় সারাদেশের ফুল চাষীরা উৎপাদন করবে এবং দেশের গন্ডি পেরিয়ে এক সময় বিদেশে রপ্তানি হবে দেশে উৎপাদিত টিউলিপ।
 
কৃষি সম্প্রসারন অধিদপ্তর যশোরের, জেলা প্রশিক্ষন অফিসার ও উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) দীপঙ্কর দাশ বলেন, চাষীদের মধ্যে টিউলিপ ফুল নিয়ে অনেক আগ্রহ আছে। তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষন ও বীজ সংরক্ষণের  ব্যবস্থা করা হবে, ফুলটি বাজর মূল্য ভালো হওয়ায় আমরা বণিজ্যিক ভাবে আবাদ করার চেষ্টা করছি। প্রাথমিক পর্যায়ে ৩ হাজার ৫০০ বাল্ব পানিসারার ইসমাইল হোসেনের প্রদর্শনী কেন্দ্রে রোপণ করা হয়েছিল এবং আমরা শতভাগ সফল হয়েছি।

শাফিন / জামান

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত