জাঙ্কফুড-খোলা খাবার-পথ খাবার নিয়ে গাজীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে জাঙ্ক ফুড, পথ খাবার ও খোলা খাবারের বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে জেলার সাংবাদিক, শিক্ষক, নার্সসহ বিভিন্ন পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. নূরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী সার্জন ডা. মো. আহসান উল্লাহ ফাহাদ জাঙ্ক ফুড, পথ খাবার ও খোলা খাবারের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন এবং এর ওপর ভিডিওচিত্র উপস্থপান করেন। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক রাহিম সরকার, সাংবাদিক মোসাদ্দেক হোসেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. খাদেমুল ইসলাম প্রমুখ আলোচনায় অংশ নেন।
সহকারী সার্জন ডা. মো. আহসান উল্লাহ ফাহাদ বলেন, এ খাবার নিয়ন্ত্রণে কোনো আইন নেই। তবে এ নিয়ে আমাদের মধ্যে সচেতনতামূলক নানা কর্মসূচি নেয়া প্রয়োজন। গান, নাটক, ভেহিকল ব্র্যান্ডিং, মিডিয়া ক্যাম্পেইনের মতো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষকে এ বিষয়ে সচেতন করা যেতে পারে।
এমএসএম / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied