ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

চকরিয়ায় ব্যবসায়ী লতিফ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ৯-২-২০২২ রাত ১১:২৯

কক্সবাজারের চকরিয়ার আলোচিত ব্যবসায়ী লতিফ হত্যাকাণ্ডের ক্লুবিহীন মামলার রহস্য উদ্ঘাটন করেছে চকরিয়া থানা পুলিশ। এ মামলায় এথন পর্যন্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, গত ৩ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চকরিয়ায় লতিফ উল্লাহ নামের এক ব্যবসায়ীকে তার ব্যবসা প্রতিষ্ঠানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৫ জানুয়ারি লতিফ উল্লাহর স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে চকরিয়া থানায় অজ্ঞাত আসামি করে এজাহার দায়ের করেন, যার মামলা নং- ০৪(১)/২০২২। 

এ মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযান পরিচালনা করে মামলার এজাহারে উল্লিখিত সন্দিগ্ধ আসামি মিনহাজুল ইসলাম নয়নকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের মোবাইল ব্যাংকিংয়ের আর্থিক লেনদেনের তথ্যাদি বিশ্লেষণ করে এবং ঘটনায় ব্যবহৃত দা কেনার ভিডিও পর্যালোচনা করে ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার সন্দেহে আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

পরে আসামি মিজানুর রহমানকে রিমান্ডে এনে মামলা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা এবং কুপিয়ে হত্যা করার কথা স্বীকার করে। এছাড়া তার দেয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনার সময়ে ব্যবহৃত দা ক্রয়ের ভিডিও এবং তার পরিহিত পোশাক ও ঘটনার পূর্বে ভিকটিমকে কল দিয়ে ডেকে আনার মোবাইল ফোনটিও জব্দ করা হয়।

গ্রেফারকৃত আসামি মিজানুর রহমানকে পুলিশ রিমান্ড শেষে আদালতে সোপর্দ করলে সে স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতে নিজেকে জড়িত বলে স্বীকারোক্তি প্রদান করে এবং স্বীকারোক্তিতে ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে আশরাফুল ইসলাম আসিফের নাম উল্লেখ করে। এরপর আসামির জবানবন্দি অনুসারে আশরাফুল ইসলাম আসিফকেও গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন মামলার তদন্ত কর্মকর্তা। 

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসমান গণি বলেন, লতিফ হত্যাকাণ্ডটি ছিল সম্পূর্ণ ক্লুলেস একটি মামলা। সিসিটিভির ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করি। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করে রিমান্ডে নেই। রিমান্ডে মিজানুর রহমান স্বীকার করে যে, সে নিজে কুপিয়ে হত্যা করেছে এবং হত্যার ঘটনায় কে বা কারা জড়িত তার স্বীকারোক্তি দিয়েছে। পরে তার তথ্যমতে আসিফকে গ্রেফতার করতে সক্ষম হন তদন্ত কর্মকর্তা। এ ঘটনার বাকি আসামিদের গ্রেফতারের কাজ চলমান রয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে আমরা তাদের নাম প্রকাশ করছি না। অত্র মামলার তদন্ত চলামান রয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত