কাতারে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের যুবক নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় মুহিবুজ্জামান মুন্না (৩১) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ ফেব্রুয়ারি ) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিহত মুন্না মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম গাংকুল গ্রামের মনিরুজ্জামান মনিরের একমাত্র ছেলে। দেশের বাড়িতে নিহত মুন্নার স্ত্রী, এক ছেলে ও বাবা-মা রয়েছেন।
নিহত মুন্না প্রায় পাঁচ বছর ধরে কাতারের একটি ফাইভ স্টার হোটেলে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। বুধবার ভোরে মোটরসাইকেল যোগে খাবার ডেলিভারি দিয়ে ফেরার পথে চলন্তবস্থায় মোটরসাইকেলসহ তিনি সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুন্নার সঙ্গে কাতার প্রবাসী আরেক যুবক আনোয়ার হোসেন সাজু চিকিৎসকের বরাত দিয়ে বলেন, চলন্ত মোটরসাইকেলে তিনি হার্ট অ্যাটাক করেন। এক পর্যায়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। নিহতের লাশ দেশে স্বজনদের নিকট পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান সাজু।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন