দুই বছরেরও বেশি সময় পর এফডিসিতে ববি
প্রায় দুই বছর পর শুটিংয়ে ফিরেছেন ঢালিউডের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি| চলতি মাসের প্রথম দিন রাশিদ পলাশের নির্দেশনায় ‘ময়ূরাক্ষী’ ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়ান তিনি| বিএফডিসিতে দেখা মেলে গ্ল্যামারাস ববির| তাকে শুটিংয়ে পেয়ে ভিড় জমে যায় উৎসুক জনতার|
কাজে ফেরা প্রসঙ্গে ববি বলেন, ‘দুই বছরেরও বেশি সময় পর সিনেমার শুটিংয়ে ফিরলাম| মাঝে বিজ্ঞাপনচিত্রের কাজ করলেও সিনেমার কাজ করিনি| ভিন্নধর্মী কাজের জন্য বাছাবাছি করতে করতে সময় কেটে গেছে| কাজে ফিরে খুব ভালো লাগছে|’
ববি সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান ২০১৯ সালে| মাঝের দুই বছর বড়পর্দার কাজ করেননি| ক্যামেরার সামনের ববিকে মিস করেছেন তিনি| ববি বলেন, ‘ক্যামেরার সামনে যতটা সাবলিল থাকি তার বাইরে ততটা নই| ক্যামেরার সামনে কাজ করতে ভালো লাগে| এতদিন পর নিজের জায়গায় ফিরলাম|’
জানা গেছে, ‘ময়ূরাক্ষী’ ছবিতে একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করছেন ববি| তার সহশিল্পী হিসেবে আছেন সুদীপ বিশ্বাস দীপ ও শিরিন শিলা| ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী| বিএফডিসি ও ঢাকার বিভিন্ন এলাকায় শুটিং হবে| গানের শুটিং হবে দেশের বাইরে|
শুটিংয়ে ফিরেই একাধিক ছবির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন ববি| ফেব্রুয়ারি-মার্চ জুড়ে ছবিগুলোর শুটিংয়ে অংশ নিতে হবে তাকে| ববি জানান, ‘ময়ূরাক্ষী’ দিয়ে কাজ শুরু করলাম| এর মাঝে শামীম আহমেদ রনির পরিচালনায় ‘এবার তোরা মানুষ হ’ ওয়েব ফিল্মের কাজ শুরু হয়েছে| এখানে আমার সহশিল্পী রোশান ও মিশা সওদাগর| এরপর আল হাজেনের নির্দেশনায় বেঙ্গল মাল্টিমিডিয়ার ‘আলপিন’ ওয়েব ফিল্মের শুটিং করব| আনিসুর রহমান মিলন ও সাঞ্জু জন এখানে আমার সহশিল্পী| এর মাঝে ‘ময়ূরাক্ষী’র কাজও চলবে| সব মিলিয়ে টানা দুই মাস তিন ছবির কাজে ব্যস্ত সময় কাটবে| এ ছাড়া আরও কয়েকটি ছবির বিষয়ে কথাবার্তা চলছে| সেগুলোর কাজও শুরু হবে|’
এদিকে সম্প্রতি সম্পন্ন হওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিয়েছেন ববি| এবারের নির্বাচনে প্রার্থী হবার অনুরোধ থাকলেও তিনি রাজি হননি| নির্বাচনের পর সৃষ্টি হওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রসঙ্গে ববি বলেন, ‘সুস্হ ও সুন্দর পরিবেশ থাকা প্রয়োজন| নির্বাচন এমন কিছু না সেটা নিয়ে পড়ে থাকতে হবে| বরং এমনভাবে কাজ করা উচিত যাতে বাইরের কেউ আমাদের ভুল না বোঝে| এছাড়া চলচ্চিত্রে কাজের পরিবেশ থাকাটাও জরুরি|
জামান / জামান
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ