ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আইপিএলের জন্য দুই টেস্ট খেলবেন না সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ১১:৩৫

বুধবার আসন্ন বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। যেখানে আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ তিনটি ওয়ানডে খেলবে দুই দল। ৩১ মার্চ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট আর দ্বিতীয়টির সূচি আছে ৮ থেকে ১২ এপ্রিল। এদিকে আগামী ২৭ মার্চ শুরু হওয়ার কথা আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুম। যার জন্য আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি হবে মেগা নিলাম। এই নিলামে দল পেলে দক্ষিণ আফ্রিকা সময়ের দুই টেস্ট খেলবেন না সাকিব আল হাসান।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, টেস্ট না খেললেও সফরের ৩টি ওয়ানডে খেলবেন সাকিব। মূলত আইপিএলের জন্যই টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, দক্ষিণ আফ্রিকা সফরে নিশ্চিতভাবেই ওয়ানডে খেলবে সাকিব। তবে টেস্ট খেলার ব্যাপারে এখনো বোর্ডকে কোনোকিছুই জানাননি তিনি। তবে এরপর শ্রীলঙ্কার সফরে দুই টেস্টের যে সম্ভাব্য সূচি আছে আগামী ৩ মে থেকে ২৫ মে। এই সময় জাতীয় দলের সঙ্গে থাকবেন টাইগার অলরাউন্ডার।

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাট-বল হাতে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব। আইপিএলের নিলামে দল পাওয়ার আশা করতেই পারেন তিনি। নিলামে ২ কোটি রুপিতে তার সঙ্গে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। এছাড়াও নিলামের চূড়ান্ত তালিকায় থাকা বাংলাদেশের বাকি তিন ক্রিকেটার হলেন- লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তিনজনেরই ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি। 

শাফিন / শাফিন

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে