টঙ্গীতে মিথ্যা তথ্য দিয়ে হয়রানির অভিযোগ
টঙ্গীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান মোস্তফা মণ্ডলকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মাদক মামলার ওয়ারেন্টের ভিত্তিতে মোস্তফা মণ্ডলে বাসায় অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোস্তফা গোয়ালঘরে লুকিয়ে থাকা অবস্থায় ৪৬০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ১৬০ টাকাসহ মোস্তফাকে গ্রেফতার করা হয়। এ সময় মোস্তফা মণ্ডলের মেয়ে পুলিশের গাড়ির সামনে বাবাকে নিয়ে যেতে বাধা প্রদান করলে মহিলা পুলিশের সহযোগিতায় প্রশাসনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ঘটনাস্থলে এসে মোস্তফা মণ্ডলকে থানায় নিয়ে যান।
পারিবারিক প্রতিহিংসার জেরে মোস্তফা মণ্ডলের স্ত্রী ও কন্যা সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা মিথ্যা তথ্য উপস্থাপন করে মাসুদ মণ্ডলকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেন। মাসুদ মণ্ডলের সাথে রুবেল মণ্ডলের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তার বিরুদ্ধেও অপপ্রচার চালান। সংবাদ সম্মেলনে মোস্তফা মণ্ডলের স্ত্রী ব্যানারে লিখেন- রুবেল মণ্ডল বিএনপি ও জামায়াতের সক্রিয় সদস্য, যা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে রুবেল মণ্ডল কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। রুবেল গাজীপুর জেলা ক্রিকেট দলের একজন খেলোয়ার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিয়মিত পেশাদার খেলোয়ার, যার রেজি নং-১৬৮৮৯। ইতিপূর্বে সে অনূর্ধ্ব ১৯ দলেও খেলেছে এবং সে একজন ক্রীড়া সংগঠক। তার প্রতিষ্ঠিত ক্লাবের নাম প্যারাডাইস স্পোর্টিং ক্লাব।’ মোস্তফা মণ্ডলের স্ত্রী অভিযোগ করেন, রুবেল মণ্ডল দীর্ঘদিন যাবৎ তাদের বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। এ বিষয়ে তিনি পূর্বে অভিযোগ দায়ের করেছেন।
তবে মোস্তফা মণ্ডলের মা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এমন কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। মোস্তফা মণ্ডলের স্ত্রী অভিযোগ করেন, এক বছর আগে রুবেল মণ্ডল তার কাছ থেকে জোরপূর্বক জমি ক্রয় করার জন্য চাপ প্রয়োগ ও মারধর করেন। এছাড়া এলাকায় বিভিন্ন লোকজনের জমি দখল করেছেন। অথচ এলাকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা যায়, মোস্তফা মণ্ডল বা তার স্ত্রী এক বছর আগে কোনো জমির মালিক ছিলেন না। গত ৪ মাস আগে মোস্তফা মণ্ডলের বাবা মারা গেছেন। এছাড়াও মোস্তফার স্ত্রী ও মেয়ে অভিযোগ করে বলেন, মাসুদ মণ্ডল ও রুবেল মণ্ডল পূর্বশত্রুতার জের ধরে পুলিশের সঙ্গে আঁতাত করে মোস্তফা মণ্ডলকে গোয়ালঘর থেকে পুলিশের হাতে তুলে দেয়। অথচ পুলিশ বলছে মোস্তফা মণ্ডলকে পূর্বের মামলার ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে পুলিশি অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন জানান, ঘটনার সময় আমি দোকানে বসা ছিলাম। হঠাৎ টঙ্গী পশ্চিম থানার একজন এসআই এসে বললেন মোস্তফা মণ্ডল কি বাসায় আছে? ওর বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। পরে পুলিশ বাসায় অভিযান চালিয়ে মোস্তফাকে মাদকসহ গোয়ালঘর থেকে গ্রেফতার করে। তবে ঘটনাস্থলে রুবেল মণ্ডল বা মাসুদ মণ্ডল কেউ ছিল না। আর রুবেল অনেক আগে থেকেই নিজ অফিসেই ছিল। রবেল ও মাসুদ মণ্ডলকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্যই মোস্তফার স্ত্রী এমন মিথ্যা তথ্য প্রচার করছে। জানতে পেরেছি মোস্তফার স্ত্রী আমাকে সাক্ষী করে অভিযোগ করেছে। তবে আমি চাই না কোনো মিথ্যা কিছু প্রতিষ্ঠিত হোক।
ইতোমধ্যে মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং-৭৬/০২.০২.২০২২।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, ওয়ারেন্টের ভিত্তিতে মোস্তফা মণ্ডলের বাসায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোস্তফা গোয়ালঘরে পালানো অবস্থায় ৪৬০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ১৬০ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয় (মামলা নং- (১৬-০১-২২)। মোস্তফা খুবই খারাপ প্রকৃতির লোক। এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।
শাফিন / জামান
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’