ইসলামী বক্তা আবু ত্বহা আদনানের সন্ধানের দাবিতে চরফ্যাশনে মানববন্ধন
গত ১০ জুন মধ্যরাতে নিখোঁজ হওয়া তরুণ ইসলামী বক্তা ও স্কলার আবু ত্বহা মোহাম্মদ আদনানসহ তার গাড়িচালকসহ দুই সফরসঙ্গীর সন্ধানের দাবিতে ভোলার চরফ্যাশনের সদর রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘চরফ্যাশন সচেতন যুব সমাজ’-এর আয়োজনে আজ বৃহস্পতিবার (১৭ জুন) অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল লক্ষণীয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাপক পরিচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান তার গাড়িচালক ও দুই সঙ্গীসহ গত ১০ জুন মধ্যরাতে নিখোঁজ হয়েছেন। ইতোমধ্যে ৭ দিন অতিক্রান্ত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কোনো খোঁজ দিতে পারেনি। এটি নিঃসন্দেহে চরম উদ্বেগের বিষয়। বক্তারা আদনান ও তার সফরসঙ্গীদের সন্ধানে দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
প্রকাশিত খবরে জানা যায়, রংপুর থেকে ঢাকায় ফেরার পথে রাত প্রায় আড়াইটায় আদনানের সাথে তার স্ত্রীর সর্বশেষ কথা হয়। এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার এবং সঙ্গীদের। স্বামীর সন্ধান চেয়ে আবু ত্বহার স্ত্রীও ইতোমধ্যে সংবাদ সম্মেলন করেছেন।
এমএসএম / জামান
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯
লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
Link Copied