কক্সবাজারের আলোচিত মেহেদী হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন
কক্সবাজার শহরের আলোচিত মেহেদী হত্যা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেক আসামিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত (পিপি-১) মোজাফফর আহমদ হেলালি এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কক্সবাজার শহরের বাহারছরার বাসিন্দা ফরিদ আহমদের ছেলে মোহাম্মদ ফারুক প্রকাশ ওমর ফারুক, আবুল বশরের ছেলে শাহেদ, মধ্যম বাহারছরার তৈয়বুর রহমানের ছেলে সাগর, জহির আহমদের ছেলে মিঠু ও আমির হোসেনের ছেলে ওয়াসিম।
মামলার বরাত দিয়ে পিপি মোজাফ্ফর আহমদ হেলালি বলেন, ২০১০ সালের ২০ এপ্রিল রাত ১০ টার দিকে কক্সবাজার শহরের শহীদ মিনার রোডে (বন বিভাগের সামনে) হামলার শিকার হন কক্সবাজার শহরের মধ্যবাহার ছড়া এলাকার বাসিন্দা ও আদালতের সাবেক পেশকার মৃত মোহাম্মদ সোলাইমান ছেলে মেহেদি হাসান। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান হামলার শিকার কিশোর মেহদি।
এ ঘটনায় তার পিতা বাদী হয়ে ২২ এপ্রিল ৫ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। মামলা নং ৫৪/২০১, জিআর-২৭৯/১০ এবং এসটি ৬৪১/১১। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোলাইমান দীর্ঘ তদন্ত শেষে এজাহারভূক্ত আসামি হুমায়ুনকে বাদ দিয়ে মধ্যম বাহারছড়ার তৈয়বুর রহমানের ছেলে সাগরকে যুক্ত করে এজাহার নামীয় বাকি চারজনসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেন। আদালত ৩০২/৩৪ ধারায় চার্জ গঠন করে দীর্ঘ যুক্তিতর্ক শেষে পাঁচ আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণীত হওয়ায় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এ রায় দেন।
পালাতক আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ জাকারিয়া রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। এ সময় আসামিপক্ষের অন্য আইনজীবী তৌহিদুল আনোয়ার, আমির হোসেন উপস্থিত ছিলেন।
রায়ের সময় আসামি ফারুক ও শাহেদ কাটগড়ায় উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি পলাতক রয়েছে।
অতিরিক্ত পিপি বলেন, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সেখান থেকে মামলার ব্যয় বাবদ ১০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা হবে। বাকি টাকা ভিকটিমের মা রোজিনা আক্তারকে প্রদানের নির্দেশ দেন বিচারক।
শাফিন / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা