ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে দণ্ড


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ৪:৫৩
বগুড়ার শেরপুরের গাড়ীদহ এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা  করা হয়। 
 
জানা যায়, গাড়িদহ এলাকায় যমুনা এগ্রো নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ভোগ্যপণ্য উৎপাদন এবং বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শেরপুর উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় যমুনা এগ্রো প্রোডাক্ট-এর স্বত্বাধিকারী  গোডাউন তালা দিয়ে পালিয়ে যান। ফলে তার গোডাউন সিল করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সহযোগিতা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের প্রকৌশলী জোনায়েত আহমেদ। 
 
এছাড়াও একই দিনে বিকেল সাড়ে ৫টায় উক্ত আদালতের অভিযানে মেসার্স বাবলু ফিলিং স্টেশনের ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে প্রতি ১০ লিটারে ৮০ মিলি করে জ্বালানি তেল কম প্রদান করায় প্রতিষ্ঠানটিকে ১ দিনের মধ্যে ত্রুটি মেরামত করার শর্তে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ময়নুল ইসলাম।

শাফিন / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত