কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী আবছার গ্রেফতার
কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী আবছার বাহিনীর প্রধানকে গ্রেফতার করেছে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা ও দ্রুত বিচারসহ ১৯টি মামলা রয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের টেকনাইফ্যা পাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন। গ্রেফতারকৃত আসামিহলেন কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া (বাছা মিয়ার ঘোনা) ৭নং ওয়ার্ডের রশিদ ড্রাইভারের ছেলে মো. নুরুল আবছার (২৭)।
পুলিশ জানায়, কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি টিম পৌরসভার টেকনাইফ্যা পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ মামলার আসামি আবছার বাহিনীর প্রধান মো. নুরুল আবছারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মারামারির মামলা ৪টি, অস্ত্র মামলা ২টি, দ্রুত বিচার ১টি, দস্যুতা মামলা ২টি, ডাকাতির প্রস্তুতি মামলা ১০টিসহ মোট ১৯টি মামলা আদালতে বিচারাধীন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা