কল্যাণপুর দরবার শরীফে পাহারারত পুলিশের ওপর হামলা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যানপুর দরবার শরীফে আবারো লুটপাট চালিয়েছে টোকেন মন্ডেলের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহীনি। বৃহস্পতিবার সন্ধ্যায় টোকেন মন্ডলের সন্ত্রাসী জাকির, রাজা, রেজু, বজু, স্বপনসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের সন্ত্রাসী বাহীনি দরবারের পাহারারত পুলিশের ওপর হামলা চালিয়ে দরবারের মুল্যবান সম্পদ চুরি করে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এর আগেও দৌলতপুরের কিল্যারখ্যাত সন্ত্রাসী প্রকাশ্য দিবা লোকে মানুষ হত্যার দায়ে দেশ ত্যাগকারী টোকেন মন্ডল (চৌধুরী) তার সন্ত্রাসী বাহীনি দিয়ে গত মাসে দরবারে ব্যাপক লুটপাট, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায়। এই হামলার প্রেক্ষিতে কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার ও দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এর উদ্যোগে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে চরদিয়া পাক দরবার শরীফে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়। পুলিশের উপস্থিতে টোকেন ও তার ভাই সেলিম মন্ডলের নেতৃত্বে সন্ত্রাসীরা দরবারে আবারো লুটপাট চালায়। এসময় দরবারে মুল্যবান সম্পদ চুরি করতে গেলে পুলিশি বাধার মুখে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এঘটনায় কোন পুলিশ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
হামলার সংবাদে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ অতিরিক্ত ফোর্সসহ উপস্থিত হলে সন্ত্রাসীরা দূরত্ব পালিয়ে যায়। হামলাকালে সন্ত্রাসীরা দরবারের জেনারেটর, লোহারগেট, টিনের চালা, সিমেন্টের খুটি চুরি করে পালিয়ে যায়। দরবার এর পক্ষ থেকে এব্যাপারে টোকেন মন্ডলসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে দরবার কর্তৃপক্ষ। দৌলতপুর থানা সুত্রে জানাযায়, এব্যাপারে কাউকে আটক করা হয়নি। মামলামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের