মির্জাগঞ্জে নিলাম ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ
মির্জাগঞ্জে নিলাম ছাড়া একটি বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার ৪০নং দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দপ্তরীর সহায়তায় এসব মালামাল গোপনে বিক্রি করেন বলে অভিযোগ পাওয়া যায়।
জানা যায়, বিদ্যালয়টির নতুন ভবনের কাজ চলমান। নিয়মনীতির তোয়াক্কা না করে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত ও নিলাম ছাড়াই ওই বিদ্যালয়ের পুরাতন ভবনের প্রায় ১ হাজার কেজি রড ও অ্যাঙ্গেলসহ অর্ধালক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল দপ্তরী মো. মেহেদি হাসানের সহায়তায় স্থানীয় বাজারের সাগর ওয়ার্কসপ এবং ভাঙ্গারি বিক্রেতা মনিরের কাছে বিক্রি করেন।
সরেজমিন দেখা যায়, পুরাতান ভবনের কিছু ইট মাঠে রয়েছে। কিন্তু রড এবং অ্যাঙ্গেলসহ অন্যান্য মালামালের দেখা মেলেনি। তবে সাগর ওয়ার্কসপে কিছু রড, অ্যাঙ্গেল পাওয়া যায়। ভাঙ্গারি দোকানদার অনেক আগে এসব মামলাল বিক্রি করে দিয়েছেন বলে জানান।
স্থানীয়রা জানান, দেখছি বিদ্যালয়ের দপ্তরীকে পুরাতন রড ও অ্যাঙ্গেল ভাঙ্গারি দোকানে এবং সাগরের ওয়ার্কসপে নিয়ে যেতে। সাগর ওয়ার্কসপের মালিক সাগর এবং ভাঙ্গারি দোকানদার মনির বলেন, বিদ্যালয়ের পুরাতন রড এবং অ্যাঙ্গেলগুলো আমরা ৪০ টাকা কেজি দরে ক্রয় করছি।
বিদ্যালয়ের দপ্তরী মো. মেহেদি হাসান বলেন, এসব মিথ্যা। আমি কোনোকিছু বিক্রি করিনি।
প্রধান শিক্ষক তুলশী রানী বলেন, এ সম্পর্কে কিছু জানি না। এগুলো ষড়যন্ত্র করা হচ্ছে।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও সহকারী শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিন বলেন, এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। পরিদর্শন করে দেখা হবে।
উপজেলা শিক্ষা অফিসার মো. জাহিদ উদ্দিন জানান, নিলাম ছাড়া বিদ্যালয়ের মালামাল বিক্রির কোনো সুযোগ নেই। এরকম কিছু করে থাকলে আবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক