কাজী আব্দুল আওয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং কর্মসূচি পালিত
গাজীপুরের টঙ্গীতে কাজী আব্দুল আওয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী টঙ্গীর গাজীপুরা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির চেয়ারম্যান কাজী কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুরা পূর্বপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সংগঠনের উপ-কমিটির সভাপতি শাহ আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন মোল্লা, সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, মো. সবুজ, জিসান বেপারী, সাংগঠনিক সম্পাদক সুমন মোল্লা, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাইম, জুবায়েরসহ সদস্যরা।
কাজী আব্দুল আওয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী কামাল হোসেন বলেন, রক্তের গ্রুপ নির্নয় করা প্রতিটি লোকের জন্য খুবই জরুরি। অনেক সময় মুমূর্ষু অবস্থায় রক্তের গ্রুপ না জানার থাকার কারণে প্রানহানির ঘটনাও ঘটে। তাই আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কর্মসূচি পালন করছি। আজ আমরা ৫ শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় করেছি। পর্যায়ক্রমে ৫ হাজার লোকের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হবে।
এমএসএম / জামান
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
বোদায় ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ
Link Copied