ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রোহিঙ্গা পাচারকারীর মূল হোতা ইদ্রিসকে আটক করেছে র‌্যাব


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১১-২-২০২২ রাত ৮:১৯
চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের সময় কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি থেকে নারী ও পুরুষ পাচার চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫। এ সময় ৬ নারী ও ১ যুবকসহ ৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা এলাকায় একটি সিএনজিচালিত মাহিন্দ্র গাড়ি তল্লাশি করে তাদের উদ্ধার করা হয়।
 
আটক ইদ্রিস চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশ হাট এলাকার আহমদ কবিরের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের মুহুরিপাড়া এলাকায় বসবাস করছেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে র‌্যাব-১৫-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
 
র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন বলেন, বিভিন্ন সময় একটি চক্র বাস্তুচ্যুত রোহিঙ্গ নারী-পুরুষদের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী ভারতের পাচার করে আসছে। বৃহস্পতিবার ৬ জন নারী ও একজন পুরুষকে পাচারের জন্য কুমিল্লা নিয়ে যাওয়ার জন্য ক্যাম্প থেকে কক্সবাজারের দিকে নিয়ে আসা হচ্ছে- এমন খবরে সড়কের ওপর চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করা হয়। রাত পৌনে ৯টার দিকে একটি সিএনজিচালিত মাহিন্দ্র গাড়ি চেকপোস্ট এলাকায় পৌঁছলে থামানোর নির্দেশ দেয়া হয়। এ সময় গাড়ি থেকে পালানোর সময় ইদ্রিসকে আটক করা হয়। আটক ইদ্রিস ৬ রোহিঙ্গা নারী ও এক পুরুষকে পাচারের কথা স্বীকার করেছে। এ সময় রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করা হয়।
 
উদ্ধার হওয়া রোহিঙ্গা নারী সাবেকুন্নাহার ও মোবারেকা বলেন, উচ্চ বেতন ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন থেকে প্ররোচনা করে আসছিল ইদ্রিসহ কয়েকজনের একটি চক্র। প্রতিজনের কাছ থেকে ১০ হাজার টাকা করে নেয়ার কথা ছিল। যারা টাকা দিতে অপরাগ ছিল তারা চাকরি করে টাকা পরিশোধ করবে। এমন চুক্তি হয় তাদের মধ্যে।
 
ধৃত ইদ্রিস জানান, তার অপর সহযোগী মো. আবুল বশর ও সৈয়দ হোসেন আগে থেকে লিংক রোড় এলাকায় অবস্থান করার কথা ছিল। সেখান থেকে তাদের কুমিল্লা হয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।
 
এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে রামু থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

এমএসএম / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত