দক্ষিণ আফ্রিকায় অপহৃত ১০ বাংলাদেশি উদ্ধার
দক্ষিণ আফ্রিকায় অপহৃত ১০ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। অপহরণের মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন ৩৯ বছরের এক পাকিস্তানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম নিউজ টুয়েন্টিফোর এ তথ্য জানিয়েছে।
পুলিশের মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল রবার্ট নেতশিউন্দা জানান, গত ২৬ জানুয়ারি ১০ বাংলাদেশি মুসিনিয়া এলাকা থেকে এনওয়ান মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি গাড়ি এসে তাদের গতিরোধ করে।
তিনি বলেন, ‘তাদেরকে আরেকটি গাড়িতে তোলা হয় এবং পিটার মোকাবা স্টেডিয়ামের কাছে পোলোকওয়ানে নিয়ে যাওয়ার পর সন্দেহভাজন অপহরণকারীর হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, অপহৃতদের স্বজনদের কাছে ফোন করে মুক্তিপণ চেয়েছে অপহরণকারী।’
পুলিশ জানিয়েছে, ৬ ফেব্রুয়ারি সন্দেহভাজন অপহরণকারী পাকিস্তানি নাগরিক দিলপাজির আজিমকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন