বগুড়ার শেরপুরে কর্তৃপক্ষের অবহেলায় কোল্ড স্টোরেজে আলুর পচন
বগুড়ার শেরপুরে ভবানীপুর ইউনিয়নে গড়ে ওঠা এগ্রো আর্টস কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের কাণ্ডজ্ঞানহীনতায় বায়ুদূষণসহ চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে পথচারীদের।
সরেজমিন দেখা যায়, ব্র্যাক বটতলা ভবানীপুরের রাস্তায় আম্বইল বেলতলা নামক স্থানে রাস্তার দুপাশেই কয়েকটন পঁচা আলু ফেলেছে এগ্রো আর্টস কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। কোল্ড স্টোরের মাত্রা নিয়ন্ত্রণ না করাসহ কর্তৃপক্ষের অবহেলার কারণেই বিপুল পরিমাণ আলু পচে যেতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। ফলে বায়ুদূষণসহ নানা রকমের বিড়াম্বনার শিকার হচ্ছেন ইজিবাইক, ভ্যান, ভটভটি চালকসহ সাধারণ পথচারীরা।
ইজিবাইক, ভ্যান, ভটভটির চালক, যাত্রী এবং এলাকাবাসী এই প্রতিবেদককে জানান, ভবানীপুর, বিশালপুর, মির্জাপুর, শাহবন্দেগী ইউনিয়নসহ শেরপুর এবং অন্য এলাকা থেকে আগত লোকজন এই রাস্তা দিয়েই চলাচল করে। এগ্রো আর্টস কোল্ড স্টোরেজের পচা আলু নির্ধারিত জায়গায় মাটিচাপা না দিয়ে রাস্তার দুপাশে ফেলার কারণে যে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, তাতে হাঁটা সাধারণ পথচারী বা যাত্রীবাহী ভ্যান, ভটভটি, ইজিবাইক উক্ত স্থানের কাছাকাছি এলেই দুর্গন্ধে যাত্রীরা নাক কাপড় দিয়ে চেপে ধরার পরও বমি হওয়ার উপক্রম হয় এবং মহিলা ও শিশু যাত্রীদের অনেকেই বমি করে ফেলে।
এ ব্যাপারে আলু ব্যবসায়ী ধুনট এলাকার সোহরাব হাজীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে এগ্রো আর্টস কোল্ড স্টোরেজের ম্যানেজার এমএ রশিদের সঙ্গে কথা হলে তিনি বলেন, ধুনট এলাকার সোহরাব হাজী নামে এক ব্যক্তি আমাদের স্টোরেজ এ আলু সংরক্ষণ করেছিলিন। তাকে অনেক বলার পরও আলুগুলো না নিলে আমরা আলুগুলো ফেলে দিয়েছি। আলুগুলো ফেলার সময় যে তীব্র দুর্গন্ধ ছিল এখন ততটা নেই, পর্যায়ক্রমে দুর্গন্ধ কমে যাচ্ছে। তবে এই পচা আলু দিয়ে যে জৈবসার তৈরি হবে তা খুবই শক্তিশালী জৈবসার হবে।
শাফিন / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied