ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বন্দুকের নল সামনে রেখে সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করছে


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১২-২-২০২২ দুপুর ৪:৪৬

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভার প্রথম অধিবেশনের অনুষ্ঠানে প্রধান বক্তা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু বলেছেন, আজ এই ফ্যাসিস্ট সরকারের সময়ে আমাদের দেশ মানবতাহীন হয়ে পড়ে আছে। আওয়ামী গোষ্ঠীরা দেশটাকে লুঠেপুটে কসাইখানায় পরিণত করেছে। অপরদিকে কিছু সরকারি কর্মকর্তা বন্দুকের নল সামনে রেখে সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করছ।

এ সময় তিনি আরো বলেন, তারা হয়ত জানে না এই ২২-২৩ সালে এ দেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে। সরকার জানে না সব সময় মানুষকে বোকা বানিয়ে দাবিয়ে রাখা যায় না। আজ দেশে কোনো বিচার বিভাগ নেই, এক ব্যক্তির নির্দেশে বিচার হয়। তিনি যা চান তাই হয় আর তিনি না চাইলে বিচার হয় না বলেই এক নেতার দেশে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন এদেশের স্বাধীনতা যুদ্বে কোন আওয়ামী লীগ নেতা যুদ্ধ করে নাই। সেদিন মুক্তিযুদ্ভের এক নং সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান স্বাধীনতার যুদ্ধ ঘোষনাই করেন নাই সরাসরি রনাঙ্গনে যুদ্ধ করেছেন। আর তারা ভারতে পালিয়ে গিয়ে আরাম আয়েসে দিন কাটিয়েছেন।

তিনি আরো বলেন ফ্যাসিবাদী সরকার গত ১৩ বছর বিএনপি সহ দেশনেত্রী খালেদা জিয়া ও তার পরিবার এবং দলীয় নেতা কর্মীদের উপর নিপিড়ন-নির্যাাতন করেও বিএনপিকে ধ্বংশ করতে পারে নাই।

ওরা যানে না জুলুম-নির্যাতন করে বিএনপিকে ধ্বংশ করা যাবে না। আমরা এদেশে একটি গণতান্ত্রিক সরকার উপহার দেওয়ার কৃষক-জনতাকে সাথে নিয়ে সরকার পতনের এক দফার আন্দোলন ঘোষনার মাধ্যমে ২৩সালেই সরকারের পতন সৃষ্টি হবে।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর পুলিশ লাইনরোডস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টের কমিনিটি হল রুমে এই বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

কৃষক দল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় টিম লিডার রফিকুল ইসলাম (জনতার রফিকের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন,সহ-সভাপতি এ্যাড নাসির হায়দার,সহ-সভাপতি জামাল উদ্দিন মিলন,সহ-সভাপতি সৈয়দ অলিউল্লাহ,যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান নান্টু,লায়ন আক্তার হোসেন সেন্টু,মোঃ জাকির হোসেন, বরিশাল জেলা কৃষকদল আহবায়ক এইচ এম মহসিন আলম সহ বিরশাল বিভাগীয় ৬ জেলার আহবায়ক ও সভাপতি এবং বিভিন্ন প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এ সময় প্রধান অতিথি বলেন, এরকার ক্ষমতায় টিকে থাকলে দেশের কৃষক বাচবে না আজ দেশের কৃষকরা ভাল নাই তাই সরকার পতনের আন্দোলনে কৃষকদের ঐক্যবদ্ধ করে তোলার জন্য আমাদের এই সাংগঠনিক প্রতিনিধি সভার মাধ্যমে ঐক্যবদ্ধ করছি।

এর পূর্বে প্রধান অতিথি ও বিশেষ বক্তা সহ বিভিন্ন প্রতিনিধিরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোন সহ বেলুন ও ফেস্টুন উড়িয়ে বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন। পরে তার ২য় পর্বে বিভিন্ন জেলা ও উপজেলা কৃষকদল প্রতিনিধিদের এই সবাস্থলে ঘড়োয়া সভা করেন।

শাফিন / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়