ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের বর্ষীয়ন আওয়ামী লীগ নেতা জাফর আলীর জন্মদিন আজ


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ১২-২-২০২২ রাত ৯:৩২
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জীবন্ত কিংবদন্তি জননেতা আলহাজ মো. জাফর আলীর জন্মদিন আজ। ১৯৫০ সালের ১২ ফেব্রুয়ারি মো. জাফর আলী কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 
 
জননেতা জাফর আলী কুড়িগ্রাম সরকারি কলেজে পড়াশোনা করাকালীনই রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং সেখানকার ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের হয়ে অংশ নেন ও জয়লাভ করেন। ছাত্র থাকাবস্থায় রিলিফ কমিটির মেম্বার নির্বাচিত হন। তিনি পরবর্তীতেও দলীয় রাজনীতিতে যুক্ত থাকেন এবং পরপর পাঁচবার কাঁঠালবাড়ী  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্বশীল পদে নিয়োজিত থাকার পর বর্তমানে তিনি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নিয়োজিত আছেন এবং একই সঙ্গে কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করছেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধা মো. জাফর আলী কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগকে সংগঠিত করতে দীর্ঘদিন থেকে মাঠে কাজ করে চলেছেন। বিভিন্ন সময় জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও জাতীয় রাজনীতি ও জোটের বৃহত্তর স্বার্থে তাকে কুড়িগ্রাম-২ আসনটি ছেড়ে দিতে হয়েছে শরিকদের। নবম জাতীয় সংসদের উপনির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে মহান সংসদে কুড়িগ্রাম -২ আসনের মানুষের প্রতিনিধিত্ব করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে আবারও তাকে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিতে হয় জাতীয় রাজনীতির বৃহত্তর স্বার্থে। 
 
কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কুড়িগ্রামের গণমানুষের নেতা মোঃ জাফর আলীর। বিভিন্ন সময় আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও কুড়িগ্রামের আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবন কাটতো বিরোধীদলীয় নেতাকর্মীদের মতই। অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন জাফর আলীসহ আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা। মিথ্যা রাজনৈতিক মামলায় জেল খেটেছেন বহুবার। এমন বিপদসংকুল পরিবেশে রাজনীতি করে উঠে এসেছেন জনাব জাফর আলী। 
 
হাজার হাজার নেতা তৈরির কারিগর জাফর আলী সব সময় কাটিয়েছেন কুড়িগ্রামের খেটে খাওয়া মানুষের মাঝে। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন জাফর আলীর জন্য শুভকামনা।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন