সুন্দরগঞ্জে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রলির ধাক্কায় আব্দুল্লাহ সাধ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামের মাঝিপাড়ায়।
জানা গেছে, আলী বাবা থিম পার্ক হতে বাবার মোটরসাইকেলে সুন্দরগঞ্জ ফেরার সময় ঘটনাস্থলে পেছন থেকে বেপরোয়াভাবে একটি ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আব্দুল্লাহ ছিটকে ট্রলির চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আব্দুল্লাহ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া গ্রামের আতাউর রহমানের ছেলে। আতাউর ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে সুন্দরগঞ্জ উপজেলায় চাকরি করেনন। সে কারণে ছেলে বাবার কাছে বেড়াতে এসে লাশ হয়ে বাড়ি ফিরল।
এ ঘটনায় ট্রলির চালক ছামিউল ইসলামকে আটক করেছে পুলিশ।
ওসি তৌহিদুজ্জামান জানান, এ নিয়ে তারাপুর ইউনিয়নের চৌকিদার মাহবুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছে।
এমএসএম / জামান
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২
Link Copied