লেবানন থেকে দেশে ফিরছেন আরো ৪২২ বাংলাদেশি
লেবানন থেকে দূতাবাসের সহায়তায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছে আরো ৪২২ অবৈধ বাংলাদেশি। শুক্রবার বিকেলে বিশেষ ফ্লাইটটি ৪২২ বাংলাদেশিকে নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার বৈরুতের আল আনসার স্টেডিয়ামে সবার হাতে বিমান টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এ সময় রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ও শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশিরা জেল জরিমানা ছাড়া স্বল্প সময়ে নিজ দেশে ফিরতে পেরে রাষ্ট্রদূতসহ দূতাবাসের সব কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
বিমান টিকিট নিতে আসা বাংলাদেশিরা বলেন, একমাত্র ডলার সঙ্কটের কবলে পড়ে আমরা দেশে ফিরে যাচ্ছি। বর্তমান সময়ে বিমান টিকিটের ৪০০ ডলার যোগাড় করতে অনেক কষ্ট করতে হয়েছে।
দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ বিমানের ১৬টি বিশেষ ফ্লাইটে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৬ হাজার বাংলাদেশি নিজ দেশে ফেরত যেতে সক্ষম হয়েছেন।
প্রীতি / প্রীতি
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন