পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফল ঘোষণা করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আশা করি এ মাসের শেষের দিকে করোনা সংক্রমণ কমে যাবে। সে সময়ই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেবো।
ঘরে বসে ফল জানা যাবে যেভাবে : এবারও ঘরে বসেই মোবাইলে ফোনে এবং ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। শিক্ষা বোর্ড থেকে ফল প্রকাশ হওয়ার পর এসএমএসের মাধ্যমে জানা যাবে। প্রতি এসএমএস’র জন্য ২ টাকা ৬৭ পয়সা খরচ হবে।
এসএমএসে সাধারণ শিক্ষা বোর্ডের ফল পেতে HSC<>বোর্ড<>রোল<>সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
উদাহরণ: HSC DHA 123456 2022 টাইপ করে এসএমএস পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। এসএমএস পাঠালেই ফল পাওয়া যাবে।
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য HSC<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে হবে ১৬২২২ নম্বরে।
টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য HSC<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিতে ১৬২২২ নম্বরে।
আর অনলাইনে ফল পাওয়া যাবে http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে।
আজ (রোববার) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষামন্ত্রী দীপু মনি ভার্চুয়াল মাধ্যমে ফলাফলের পরিসংখ্যান তুলে দেবেন। এরপর থেকেই ফল পাওয়া যাবে।
জামান / জামান
পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু
নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন
কুবির হলে জুনিয়রকে রাতভর র্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ
পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক