২০ লাখ থেকে ১০ কোটি, অনভিষিক্ত আভেশের ইতিহাস
আইপিএলের সবশেষ আসরে ১৬ ম্যাচে ২৪ উইকেট নিয়ে আগমনী বার্তা দিয়েছিলেন দিল্লি ক্যাপিট্যালসের ডানহাতি পেসার আভেশ খান। তবু এবারের আইপিএলের মেগা নিলামে নিজের ভিত্তিমূল্য মাত্র ২০ লাখেই রাখেন এ অনভিষিক্ত পেসার।
তাতে কী! গত আসরের সাফল্য এবার তাকে পাইয়ে দিয়েছে ১০ কোটি রুপি। ভিত্তিমূল্য মাত্র ২০ লাখ হলেও পঞ্চাশ গুণ বেশি মূল্যে লখনৌ সুপারজায়ান্টে বিক্রি হয়েছেন ২৫ বছর বয়সী এ পেসার। যার সুবাদে গড়েছেন ইতিহাস।
টুর্নামেন্টের ইতিহাসে আভেশই এখন অনভিষিক্ত খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে দামি। ২০২১ সালের আসরের নিলামে কৃষ্ণাপ্পা গোথামকে ৯ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল চেন্নাই সুপার কিংস। এতদিন ধরে এটিই ছিল অনভিষিক্ত খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দামের রেকর্ড।
এবার সেটি ভেঙে গেলো আভেশ খানের ২০ লাখ থেকে ১০ কোটি পাওয়ার মাধ্যমে। তাকে পাওয়ার জন্য ২০ লাখের প্রথম ডাকটি দিয়েছিল চেন্নাই-ই। সেখান থেকে শুরুতেই যোগ দেয় লখনৌ। কিছুক্ষণ পর চেন্নাই ও লখনৌয়ের সঙ্গে যোগ দেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
চেন্নাই সরে দাঁড়ালে লড়াইটি দাঁড়ায় মুম্বাই ও লখনৌয়ের মধ্যে। এ দুই দলের কাড়াকাড়িতে দাম বেড়ে হয়ে যায় ৮ কোটি রুপি। কোনোভাবেই আভেশকে ছাড়তে চাচ্ছিল না মুম্বাই। কিন্তু লখনৌ দাম বাড়িয়ে নেয় ৯ কোটিতে।
তখনই চতুর্থ দল হিসেবে এ কাড়াকাড়িতে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ। তারা হাঁকায় ৯ কোটি ৭৫ লাখ রুপি। তবু হাল ছাড়েনি লখনৌ। তাদের ডাকা ১০ কোটি রুপির বিপরীতে আর কোনো ডাক দেয়নি হায়দরাবাদ। ফলে আভেশের ঠিকানা হয় লখনৌ।
শাফিন / শাফিন
আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির
জাতীয় হকি দলের বড় জয়
বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের
শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?
জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম
ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী
বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস
আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন
এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক
বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?
পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’
তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক